ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রীমঙ্গলে দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

রোববার চট্টগ্রামের হোটেল রেডিসনে “ইউথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের তরুণরা বিদেশে পড়ালেখা করতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। এজন্য সরকার ক্ষমতায় এলে স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল হলেও তা সহজীকরণের মাধ্যমে তরুণদের সুবিধা দেওয়া সম্ভব। সব আইন পরিবর্তন করা সম্ভব না হলেও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আগের সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে গিয়ে পরিবেশের ক্ষতি করেছে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে দেশে খাল খনন এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করবে।

চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থা কার্যকর হলে প্রায় ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে।

তিনি যোগ করেন, ক্ষমতায় এলে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

রোববার চট্টগ্রামের হোটেল রেডিসনে “ইউথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের তরুণরা বিদেশে পড়ালেখা করতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। এজন্য সরকার ক্ষমতায় এলে স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল হলেও তা সহজীকরণের মাধ্যমে তরুণদের সুবিধা দেওয়া সম্ভব। সব আইন পরিবর্তন করা সম্ভব না হলেও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আগের সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে গিয়ে পরিবেশের ক্ষতি করেছে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে দেশে খাল খনন এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করবে।

চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থা কার্যকর হলে প্রায় ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে।

তিনি যোগ করেন, ক্ষমতায় এলে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ