ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা রাষ্ট্র শাসন করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি। বরং একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবার আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।

এর আগে একই দিন বেলা সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে শফিকুর রহমান বলেন, যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনের বাইরে মুখ খুলতে বাধ্য করা হলে ভেতরের অনেক কিছু প্রকাশ পেতে পারে।

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, তার দল ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজনৈতিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কারও বিরুদ্ধে লাগালাগি বা খোঁচাখুঁচি পছন্দ করে না। তবে উসকানি দেওয়া হলে পাল্টা জবাব দেওয়াকে দায়িত্ব হিসেবে বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শফিকুর রহমান সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন।

জামায়াতের সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত সাড়ে তিন কোটি মানুষের সংগঠন হলেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা রাষ্ট্র শাসন করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি। বরং একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবার আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।

এর আগে একই দিন বেলা সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে শফিকুর রহমান বলেন, যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনের বাইরে মুখ খুলতে বাধ্য করা হলে ভেতরের অনেক কিছু প্রকাশ পেতে পারে।

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, তার দল ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজনৈতিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কারও বিরুদ্ধে লাগালাগি বা খোঁচাখুঁচি পছন্দ করে না। তবে উসকানি দেওয়া হলে পাল্টা জবাব দেওয়াকে দায়িত্ব হিসেবে বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শফিকুর রহমান সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন।

জামায়াতের সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত সাড়ে তিন কোটি মানুষের সংগঠন হলেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে তিনি দাবি করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ