ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবু সাঈদ হ'ত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

আবু সাঈদ হ'ত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক

জুলাই বিপ্লবের প্রথম শহীদ হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ এই শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার সংশ্লিষ্ট সব তথ্য–উপাত্ত ও প্রমাণাদি তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর আগে গত ২২ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও গুরুত্বপূর্ণ নথিপত্র ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন। সে সময় প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত ২১ জানুয়ারি। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদালত তৃতীয় দিনের যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করেন।

প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আবু সাঈদ হ'ত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

জুলাই বিপ্লবের প্রথম শহীদ হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ এই শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার সংশ্লিষ্ট সব তথ্য–উপাত্ত ও প্রমাণাদি তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর আগে গত ২২ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও গুরুত্বপূর্ণ নথিপত্র ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন। সে সময় প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত ২১ জানুয়ারি। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদালত তৃতীয় দিনের যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করেন।

প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ