ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফাইভস্টার নয়, মাদুর পেতে সাদামাটা আয়োজনে এনসিপির নির্বাচনী গান প্রকাশ

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

ফাইভস্টার নয়, মাদুর পেতে সাদামাটা আয়োজনে এনসিপির নির্বাচনী গান প্রকাশ
সাদামাটা আয়োজনে এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ।

মাদুর পেতে সাদামাটা আয়োজনে নির্বাচনী থিম সং-এর উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গানটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভস্টার হোটেলে নয়, সাধারণ মানুষের মাঝেই এই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের প্রতিটি কর্মসূচিতে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ থাকুক। সেই লক্ষ্যেই সাদামাটা পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন।

আসিফ মাহমুদ আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা আমাদের রাজনীতির মূল শক্তি। এমন কোনো পরিবেশে আমরা অনুষ্ঠান করিনি, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত। আজকের এই আয়োজনে সবার উপস্থিতিই তার প্রমাণ।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফাইভস্টার নয়, মাদুর পেতে সাদামাটা আয়োজনে এনসিপির নির্বাচনী গান প্রকাশ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

মাদুর পেতে সাদামাটা আয়োজনে নির্বাচনী থিম সং-এর উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গানটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভস্টার হোটেলে নয়, সাধারণ মানুষের মাঝেই এই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের প্রতিটি কর্মসূচিতে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ থাকুক। সেই লক্ষ্যেই সাদামাটা পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন।

আসিফ মাহমুদ আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা আমাদের রাজনীতির মূল শক্তি। এমন কোনো পরিবেশে আমরা অনুষ্ঠান করিনি, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত। আজকের এই আয়োজনে সবার উপস্থিতিই তার প্রমাণ।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ