আজ শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫০০ ঘটিকায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহলদল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড়হরিণা এলাকায় কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বার্মা বোটে ভাসমান অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৩৫০ কেজি বাংলাদেশি রসুন আটক করা হয়।
এ সময় বিজিবি সদস্যরা চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনসহ বার্মা নৌকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। তবে অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানা গেছে। বর্তমানে জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলাম কার্যক্রমের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন