নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জুলুমকারীদের বাদ দিয়ে সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার বুড়িরচর বাজারে এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
পথসভায় হান্নান মাসউদ বলেন, কে কোন দল করে সেটি তার কাছে মুখ্য নয়, বরং কে জুলুম করেছে সেটিই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে। সুতরাং যারা সাধারণ মানুষের ওপর জুলুম করেছে তারা ছাড়া—আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা যে দলই করুক না কেন—সব সাধারণ মানুষকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার আহ্বান জানাই। তিনি সবাইকে অতীত ভুলে একসঙ্গে হাতিয়াকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বুড়িরচরের মানুষ তার পরম আত্মীয়ের মতো এবং সবাই তার কাছে নিরাপদ। সন্ত্রাস, চাঁদাবাজি ও হুমকি দেওয়া ব্যক্তিরা ছাড়া সব সাধারণ মানুষ, ভোটার ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তারা নেবেন বলে জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাসী কার্যক্রম কঠোর হাতে প্রতিহত করার ঘোষণাও দেন।
হুমকি ও ভয়ভীতি প্রদর্শন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, হুমকি-ধমকি দিয়ে কাউকে দাবিয়ে রাখা যাবে না। এসব হুমকি জনস্রোতে ভেসে যাবে। যারা হুমকি দিয়েছে বা দেবে, সেগুলো রেকর্ড করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করা হয় বলেই হুমকি নয়, প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। জনগণ যদি কাউকে ভালো মনে করে, তাহলে তাদের পক্ষেই স্লোগান দেবে।
তিনি বলেন, হাতিয়াকে ঘিরে তাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং বুড়িরচরের সন্তান হিসেবে বুড়িরচরের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বুড়িরচরের ৪৮ হাজার ভোটারের শতভাগ সমর্থন তিনি পাবেন এবং এখান থেকেই বিজয়ের মালা পরবেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম এবং এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ। এ সময় জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন