আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার স্নায়ুযুদ্ধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ দাবি করেছেন, বিএনপি দলে জামায়াতের তুলনায় দশ গুণ বেশি ‘রাজাকার’ ও ‘পাকিস্তানপন্থী’ লোক রয়েছে। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যকে ‘একান্ত ভুল’ বলে অভিহিত করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সুলতান আহমদ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য।
জনসভায় দেওয়া বক্তব্যে ডা. সুলতান আহমদ বলেন, “আপনাদের নেতা তারেক জিয়াকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু সিলেট থেকে তিনি যে নির্বাচনী বক্তব্য শুরু করেছেন, তা একান্তই ভুল। তিনি একাত্তরের প্রসঙ্গ টেনে জামায়াতকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা ঠিক হয়নি। বাস্তবতা হলো, বর্তমানে বিএনপির ভেতরে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক রয়েছে, জামায়াতে তার ১০ ভাগের এক ভাগও নেই।”
বিএনপি নেতৃত্বের সঙ্গে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই জামায়াত নেতা বলেন, “এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম ‘স্ট্যান্ডিং কমিটি’র বৈঠকও আমার বাসায় অনুষ্ঠিত হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একাধিকবার সেই মিটিংয়ে যোগ দিতে আমার বাসায় এসেছেন। আমাদের মধ্যে সেই পর্যায়ের বন্ধুত্ব রয়েছে। কাজেই আজ আপনারা ভুল কথা বলে সেই সম্পর্কে ফাটল ধরাবেন না।”
বক্তব্যের এক পর্যায়ে পাথরঘাটার স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট টেনে তিনি বলেন, বরগুনা জেলায় কারা সবচেয়ে বড় পাকিস্তানপন্থী ছিল, তা এলাকার প্রবীণ ব্যক্তিরা ভালো করেই জানেন। তবে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কারো নাম উল্লেখ করে নতুন কোনো বিতর্কে জড়াতে চান না বলে জানান।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় গত কয়েক দিনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ডা. সুলতান আহমদের এই কড়া বক্তব্য জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক মেরুকরণ ও আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন