আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে কক্সবাজারের পেকুয়ায় লবণ শ্রমিকদের সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে হঠাৎ নিজ গাড়ি থামিয়ে লবণ মাঠে নেমে পড়েন সালাহউদ্দিন আহমদ। সেখানে হাড়ভাঙা খাটুনি ও ব্যস্ততার মাঝে কাজ করা শ্রমিকদের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন এবং বেশ কিছু সেলফি তোলেন, যা উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে।
লবণ শ্রমিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বিগত দিনে বিএনপির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "বিএনপি যখনই ক্ষমতায় ছিল, আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছি। আগামীতে জনগণের রায়ে বিএনপি পুনরায় সরকার গঠন করলে চাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় আবারও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।"
লবণ আমদানির বিষয়ে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে আপাতত বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রাখতে সক্ষম হয়েছি, যাতে আমাদের দেশীয় চাষিরা ক্ষতিগ্রস্ত না হন।"
আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, বিএনপি ছাড়া অন্য কেউ সাধারণ মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে না। তিনি বলেন, "লবণ চাষি, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থেই ধানের শীষের বিজয় প্রয়োজন। আমরা ক্ষমতায় গেলে এই শিল্পের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।"
প্রচারণার সময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ শ্রমিকদের সঙ্গে তার এই সাবলীল সংযোগ স্থানীয় নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন