আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৭ আসনে আজ শুক্রবার বিকেলে এক বিশাল নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ভাসানটেকের বিআরবি ময়দানে সন্ধ্যা ৬টায় এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম সমাবেশের প্রস্ততি সম্পর্কে গণমাধ্যমকে জানান, “বিগত জেলা সফরগুলোর মতো ঢাকার ভাসানটেকেও আজ জনসমুদ্র তৈরি হবে। আমরা একটি সফল জনসভার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।” তিনি আরও দাবি করেন, ঢাকা-১৭ আসনের ভোটাররা বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করবেন এবং দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে দেখতে চান।
টানা ১৬ ঘণ্টার নির্বাচনি সফর গত বৃহস্পতিবার দুপুর থেকে দেশের সাতটি জেলায় টানা ১৬ ঘণ্টা ম্যারাথন নির্বাচনি সফর শেষ করে আজ শুক্রবার ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান। গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় বক্তব্য দেন।
সফর অব্যাহত রেখে রাত ৩টায় তিনি নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে সমাবেশ করেন। সর্বশেষ শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়ায় দুটি পথসভা শেষে ভোর ৪টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবনে পৌঁছান। প্রতিটি সমাবেশেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
ঢাকা-১৭ আসনে জোরদার প্রচারণা তারেক রহমান ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বৃহস্পতিবার থেকেই এই আসনে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আগামী দিনের রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন।
আজকের ভাসানটেকের জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশে তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির ভোট এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন