হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের টঙ্গীমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ছয়টি পোটলায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াপাড়া ইউনিয়নের খড়কি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি ও তার পলাতক সহযোগী এসব মাদক নিজের হেফাজতে রেখেছিলেন।
এ বিষয়ে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন