ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমান ও মির্জা আব্বাসসহ আজ ঢাকায় রাজনৈতিক দলগুলোর একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমান ও মির্জা আব্বাসসহ আজ ঢাকায় রাজনৈতিক দলগুলোর একাধিক কর্মসূচি

নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় ধরনের সমাবেশ, গণসংযোগ ও মিছিলের কর্মসূচি পালন করবে প্রধান রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার ভাষানটেক বিআরবি ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর উত্তর অংশে এই জনসভাকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে, ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের আজ একাধিক কর্মসূচি রয়েছে। বিকেল ৪টায় তিনি আরামবাগ বালুমাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন। খেলা শেষে বিকেল সাড়ে ৪টায় মতিঝিলের অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করবেন এবং ওই এলাকায় একটি মিছিল বের করবেন।

এদিকে ঢাকা-১৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম (শাপলা কলি) দিনের শুরুতেই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আজ সকাল ১০টায় তিনি উত্তরার বিভিন্ন এলাকায় বড় ধরনের নির্বাচনী মিছিল বের করবেন। মিছিল শেষে তিনি উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরবর্তীতে ৭ নম্বর সেক্টর মসজিদে আসরের নামাজ শেষে আবারও ওই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবেন।

রাজধানীর বিভিন্ন স্থানে এসব রাজনৈতিক ও নির্বাচনী কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের আশঙ্কা করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমান ও মির্জা আব্বাসসহ আজ ঢাকায় রাজনৈতিক দলগুলোর একাধিক কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় ধরনের সমাবেশ, গণসংযোগ ও মিছিলের কর্মসূচি পালন করবে প্রধান রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার ভাষানটেক বিআরবি ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর উত্তর অংশে এই জনসভাকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে, ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের আজ একাধিক কর্মসূচি রয়েছে। বিকেল ৪টায় তিনি আরামবাগ বালুমাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন। খেলা শেষে বিকেল সাড়ে ৪টায় মতিঝিলের অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করবেন এবং ওই এলাকায় একটি মিছিল বের করবেন।

এদিকে ঢাকা-১৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম (শাপলা কলি) দিনের শুরুতেই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আজ সকাল ১০টায় তিনি উত্তরার বিভিন্ন এলাকায় বড় ধরনের নির্বাচনী মিছিল বের করবেন। মিছিল শেষে তিনি উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরবর্তীতে ৭ নম্বর সেক্টর মসজিদে আসরের নামাজ শেষে আবারও ওই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবেন।

রাজধানীর বিভিন্ন স্থানে এসব রাজনৈতিক ও নির্বাচনী কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের আশঙ্কা করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ