বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে নসাৎ করার লক্ষ্যে যেকোনো ধরনের সহিংস ষড়যন্ত্র সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপি নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসান মোল্লার ওপর চালানো এই বর্বর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া।
বিবৃতিতে বিএনপি মহাসচিব দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে সাধারণ মানুষের জীবন ও জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। জনগণের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে এই অরাজক পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, "জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র বা সহিংসতাকে মেনে নেবে না। গণতন্ত্রকামী মানুষ সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।" তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো অগণতান্ত্রিক শক্তি জনগণের আকাঙ্ক্ষাকে দমন করতে পারবে না।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসান মোল্লার ওপর হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থার আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন