রাজধানীর উত্তরখান শাহ কবির (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা–১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন তাঁর নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
গণসংযোগকালে জাহাঙ্গীর হোসেন বলেন, যারা সাধারণ মানুষের সেবায় কাজ করেন, তাঁদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। গত ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় কাজ করছি, এখনো সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। একই সঙ্গে ১৮ মাসের মধ্যে সারা দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে।
মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, আমরা কখনো মানুষের দুর্ভোগের কারণ হবো না। আমাদের নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে হলে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত এই গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনসহ উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, খিলখেত ও তুরাগ এলাকার বিএনপির নেতাকর্মীরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন