আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি পালন করা হয়।
ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট মো. রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং ১০ নম্বর লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আবু নাসের (ইঞ্জিঃ আপেল মাহমুদ)।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। নেতারা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা হয়েছে এবং আগামী দিনগুলোতে সদর আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন