ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তানও

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। সে পরিস্থিতিতে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও একই পথে হাঁটতে পারে।

বিসিবি বৃহস্পতিবার জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছে এবং ভারতে দল পাঠানো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। জানা গেছে, খেলোয়াড়দের বড় একটি অংশ বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত সরে গেলে পাকিস্তানও অনুরূপ সিদ্ধান্ত নিতে পারে বলে দাবি করা হয়েছে।

এর একদিন আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবির আবেদন নাকচ করে জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ীই ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার পর সংস্থাটি জানিয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। বিষয়টি নিয়ে আলোচনা হলেও বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনা করবে।”

সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে অনুষ্ঠিত হবে।

আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সরকারের সঙ্গে “আর একবার শেষ আলোচনার” জন্য আইসিসির কাছ থেকে সময় চেয়েছেন। তিনি বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। কারণ আমরা মনে করি, ভারত আমাদের জন্য নিরাপদ নয়।”

বিসিবি সভাপতি আরও বলেন, “আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে সরকারের মতামত জানানো হবে। আমি এখনও আশা রাখি কোনো সমাধান বের হবে। খেলোয়াড়রা এবং সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, তবে সরকারের সিদ্ধান্তে শুধু খেলোয়াড়দের নয়, সামগ্রিক বিষয় বিবেচনা করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তানও

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ