ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিশো-মেহজাবীনের জুটি এবার সিনেমার পর্দায়

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

নিশো-মেহজাবীনের জুটি এবার সিনেমার পর্দায়

এক সময়ে ছোটপর্দায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধ করতেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি, যা ভক্তদের মধ্যে আক্ষেপের সৃষ্টি করেছে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ আগামী সময়ে সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশো-মেহজাবীনকে।

ভিকি জাহেদের পরিচালনায় একটি সিনেমায় ছোটপর্দার এই জনপ্রিয় জুটি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই সিনেমা সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে ভিকি জাহেদ ও মেহজাবীনকে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে নিশো বর্তমানে ‘দম’ সিনেমার কাজে ব্যস্ত। অন্যদিকে মেহজাবীন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন। ‘ক্যাকটাস’ নামের এই কনটেন্টে মেহজাবীনের সঙ্গে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিশো-মেহজাবীনের জুটি এবার সিনেমার পর্দায়

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

এক সময়ে ছোটপর্দায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধ করতেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি, যা ভক্তদের মধ্যে আক্ষেপের সৃষ্টি করেছে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ আগামী সময়ে সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশো-মেহজাবীনকে।

ভিকি জাহেদের পরিচালনায় একটি সিনেমায় ছোটপর্দার এই জনপ্রিয় জুটি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই সিনেমা সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে ভিকি জাহেদ ও মেহজাবীনকে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে নিশো বর্তমানে ‘দম’ সিনেমার কাজে ব্যস্ত। অন্যদিকে মেহজাবীন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন। ‘ক্যাকটাস’ নামের এই কনটেন্টে মেহজাবীনের সঙ্গে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ