শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ত্রিশাল সিএমবি গোডাউন মাঠে আয়োজিত এ সমাবেশে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি সাদ করী বলেন, ছাত্র সংসদ নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের অধিকার দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে নির্বাচন পুনরায় চালুর দাবি জানান তিনি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ নোমান বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চা এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া তুলে ধরতে শাকসু অপরিহার্য। প্রশাসনকে টালবাহানা বন্ধ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিএমবি গোডাউন মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি নজরুল কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাকসু বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি রাসেল মিয়াসহ স্থানীয় নেতারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত শাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন