শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করে বেজায় বেকায়দায় পড়েছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল। লাগাতার কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। হান্দে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই কিং খানকে কাকা বা আঙ্কেল বলে সম্বোধন করেননি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
হান্দে বলেন, “এই তথ্য সম্পূর্ণ ভুয়া। আমি মোটেও শাহরুখকে কাকা বলে ডাকিনি।” তবে তাঁর এই বক্তব্য মানতে নারাজ শাহরুখ ভক্তদের একাংশ। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, পুরো বিষয়টি কি কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো কারসাজি ছিল?
ঘটনার সূত্রপাত দুবাইয়ে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডসকে ঘিরে। সম্প্রতি ওই অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান শাহরুখ খান। আসরের মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিশরীয় অভিনেত্রী আমিনা খলিল। দুজনের ছবি তুলতে পাপারাজ্জিদের হুড়োহুড়ির সময় দর্শক সারিতে বসে নিজের ক্যামেরায় সেই মুহূর্ত ধারণ করতে দেখা যায় হান্দে এরচেলকে।
ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে। তাঁদের মন্তব্য ছিল, বিদেশের মাটিতেও শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা কম নয়, আর দর্শকাসনে বসে যিনি ভিডিও করছিলেন, তিনিও নাকি বাদশাহ খানের একনিষ্ঠ ভক্ত।
বিষয়টি নজরে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেন হান্দে। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি শাহরুখের ভক্ত নন। আমিনা খলিল তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সেই কারণেই ওই মুহূর্তটি তিনি নিজের ক্যামেরায় ধারণ করেছিলেন।
এরই মধ্যে নেটপাড়ায় একটি স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে হান্দেকে ‘কে এই আঙ্কেলটা?’—এমন মন্তব্য করতে দেখা যায় বলে দাবি করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শাহরুখ অনুরাগীরা এবং হান্দেকে লক্ষ্য করে কটাক্ষ শুরু করেন। এই পরিস্থিতিতেই ওই স্ক্রিনশট শেয়ার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তুরস্কের এই অভিনেত্রী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন