ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আসন্ন নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জিয়ারত শেষে নাহিদ ইসলাম দেশবাসীকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে নাহিদ ইসলাম বর্তমান সময়কে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আমরা যখন একটি নতুন নির্বাচন ও গণভোটের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি, আজকের এই কর্মসূচির মাধ্যমে তারই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”
প্রচারণার সূচনাস্থল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে বেছে নেওয়ার ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে এনসিপি আহ্বায়ক বলেন, “১৯৪৭-এর দেশভাগ, ৫২-এর ভাষা আন্দোলন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল এই প্রাঙ্গণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগুনও এখান থেকেই জ্বলে উঠেছিল। সেই ধারাবাহিকতায় এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আমরা ঢাকা-৮ আসন থেকে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছি।”
শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আরও বলেন, “শেরেবাংলা এ কে ফজলুল হক যেভাবে কৃষক-শ্রমিক তথা সাধারণ মানুষের অধিকার আদায়ে জমিদারি প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আমরাও ঠিক সেভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে লড়াই করছি।”
মাজার জিয়ারত শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। প্রচারণার প্রথম দিনেই দলটি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের রাজনৈতিক লক্ষ্য ও সংস্কার ভাবনার কথা তুলে ধরেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন