অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান সম্প্রতি বলিউডে কাজ না পাওয়া নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেন, যা সংগীত ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি অভিযোগ করেন, মুসলিম হওয়ার কারণে গত আট বছর ধরে বলিউডে নিয়মিত কাজ পাচ্ছেন না, এমনকি বহু গুরুত্বপূর্ণ কাজ তাঁর হাতছাড়া হয়েছে। এর পেছনে শোবিজ অঙ্গনের ভেতরে থাকা ধর্মীয় বিভাজন ও কুসংস্কারকে দায়ী করেন এই গায়ক-সুরকার।
ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুসলিম পরিচয়ের কারণে তাঁকে অবজ্ঞার শিকার হতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন রহমান। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবুও অনেকের ধারণা, তাঁর বক্তব্যের ইঙ্গিত বর্তমান বিজেপি সরকারের দিকেই।
এ আর রহমানের এই মন্তব্যের বিরোধিতা করেছেন ভারতের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ও গায়ক শানসহ আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিতর্ক তুঙ্গে ওঠার পর অস্কারজয়ী এই সুরকার স্পষ্ট করে জানান, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ভারত তাঁর ঘর ও অনুপ্রেরণা, এবং কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।
এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন ভজন গায়ক অনুপ জালোটা। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ আর রহমান জন্মগতভাবে হিন্দু ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর মতে, মুসলিম পরিচয় নিয়েই রহমান বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন, অগণিত কাজ করেছেন এবং কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। সুতরাং এত বছর পর কাজ না পাওয়ার জন্য ধর্মকে দায়ী করা যুক্তিসংগত নয়।
অস্কারজয়ী সংগীত পরিচালককে উদ্দেশ করে অনুপ জালোটা বলেন, রহমান যদি সত্যিই বিশ্বাস করেন যে মুসলিম পরিচয়ই তাঁর কাজ পাওয়ার পথে প্রধান বাধা, তবে তাঁর উচিত পুনরায় হিন্দু ধর্মে ফিরে যাওয়া। ধর্মের কারণেই যদি কাজ আটকে থাকে, তবে হিন্দু হয়ে তিনি আগের মতো কাজ ফিরে পান কি না, তা পরীক্ষা করে দেখা যেতে পারে।
সবশেষে অনুপ জালোটা মন্তব্য করেন, কোনো শিল্পী সফল হলে মানুষ তাঁর শিল্পকেই গুরুত্ব দেয়, ধর্মকে নয়। তবে রহমান নিজেই যেহেতু ধর্মকে কাজ না পাওয়ার কারণ হিসেবে দেখছেন, তাই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের ধারণার সত্যতা যাচাই করে দেখা তাঁর জন্য এক ধরনের পরীক্ষা হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন