ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্দেশনা মেনে প্রশিক্ষক নিয়োগ

ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে দেশে একযোগে মাঠ পর্যায়ের ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে নির্দিষ্ট নির্দেশনা মেনে কাজ করতে হবে।

সম্প্রতি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে পাঠানো এক চিঠি থেকে এ সংক্রান্ত তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করতে হবে।

চিঠিতে নির্দেশনা অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের শাখা/অধিশাখার সকল কর্মকর্তাকে একই দিনে প্রশিক্ষণে প্রেরণ করা যাবে না। নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের প্রয়োজন/প্রযোজ্য ক্ষেত্রে এবং দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত না হলে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এছাড়া নির্বাচন আচরণ বিধি ভঙ্গ, ব্যালট পেপার মুদ্রণ, মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত ও অন্যান্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সমন্বয় করে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের বিষয় বিবেচনা করতে হবে।

সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) দূরবর্তী জেলা বা উপজেলায় প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহে কিংবা জেলা নির্বাচন অফিসারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষক মনোনয়নের অনুমতি প্রদান করা হবে। নির্বাচনি কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আবশ্যক। কোনো কর্মকর্তার গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে অনুপস্থিতি হলে বিকল্প প্রশিক্ষক মনোনয়ন দিয়ে প্রশিক্ষণ চালানো হবে।

উল্লিখিত নির্দেশনার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক মনোনয়ন, অনুমোদন ও দায়িত্বপালনের জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রচারণা চালাতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ