ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১৬ বছরে উন্নয়নের নামে সম্পদ লুট ও পাচার করা হয়েছে: সিলেটে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

১৬ বছরে উন্নয়নের নামে সম্পদ লুট ও পাচার করা হয়েছে: সিলেটে তারেক রহমান

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত ১৬ বছরে উন্নয়নের আড়ালে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে বসে সক্রিয় রয়েছে। দেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধ হয়ে সব চক্রান্ত নস্যাৎ করেছে, আগামীতেও করবে।"

এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি মঞ্চে উঠলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভার আগে তিনি বিমানবন্দর এলাকার একটি হোটেলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দুই জেলার ১১টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মঞ্চের পাশে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৬ বছরে উন্নয়নের নামে সম্পদ লুট ও পাচার করা হয়েছে: সিলেটে তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত ১৬ বছরে উন্নয়নের আড়ালে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে বসে সক্রিয় রয়েছে। দেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধ হয়ে সব চক্রান্ত নস্যাৎ করেছে, আগামীতেও করবে।"

এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি মঞ্চে উঠলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভার আগে তিনি বিমানবন্দর এলাকার একটি হোটেলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দুই জেলার ১১টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মঞ্চের পাশে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ