ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা
চিত্র : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে এবং সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

এই প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে এক দিনের সময় চেয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে আলোচনা করা জরুরি। একই সঙ্গে তিনি এখনো একটি ‘মিরাকলের’ আশায় আছেন বলেও মন্তব্য করেন।

বিসিবি সূত্র জানায়, আজকের বৈঠকে ক্রিকেটারদের জানানো হবে কোন প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী। পাশাপাশি ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, বিকল্প কোনো পথ রয়েছে কি না এবং সামগ্রিক পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে—এসব বিষয় নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, ভারতে উগ্রবাদীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সরকার বিসিবিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আইসিসির সঙ্গে দুই দফা বৈঠক করে এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবি তোলে। তবে বিসিবির এ দাবিতে অনড় থাকলেও আইসিসি তা গ্রহণ করেনি।

আইসিসি বোর্ডসভা শেষে জানায়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তারা মনে করে। মুস্তাফিজুর রহমানের ঘটনাকে তারা একটি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনা হিসেবেও উল্লেখ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ