মাহমুদুল হাসান মিন্টু মৃধাকে সভাপতি এবং আক্কাছ আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের ১৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আশরাফুল ইসলাম সরকার মনু এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির উল্লেখযোগ্য পদধারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি শামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোলায়েম খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলম ভূইয়া। এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি ও প্রচার সম্পাদক হিসেবে মো. রিয়াদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই বিশাল কমিটি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন