১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, ওই দিন সকালে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু হবে। তিনি জানান, দলীয় ও জোটের শরিক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করা হবে। এ সময় দলের দুজন কেন্দ্রীয় নেতা ছাড়াও নির্বাচনী জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম এবং পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন