ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহ–৭ ত্রিশাল আসনে ছয় প্রার্থীর লড়াই

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহ–৭ ত্রিশাল আসনে ছয় প্রার্থীর লড়াই
প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে এই আসনে মোট ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি দুইজন স্বতন্ত্র প্রার্থী থাকায় এবারের নির্বাচন তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন—

ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মোঃ মাহবুবুর রহমান। তিনি হাবিবুর রহমানের ছেলে। তার ঠিকানা ঢাকার গুলশান-২ এলাকার বাড়ি নং ৩০/বি, সড়ক নং ৬০, ফ্ল্যাট এ/২, ঢাকা-১২১২।

কাপ-পিরিচ প্রতীকে নির্বাচন করছেন মুহাম্মদ আওয়ামার সাদাত। তার পিতা মুহাম্মদ আব্দুল খালেক। ঠিকানা বানিয়াপাড়া গ্রাম, ডাকঘর ধলা-২২২০, ত্রিশাল, ময়মনসিংহ।
আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকে। তিনি মোঃ মোসলেম উদ্দিনের ছেলে। তার ঠিকানা গোপালপুর গ্রাম, ডাকঘর হরিণমপুর, ত্রিশাল, ময়মনসিংহ।

দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন মোঃ আসাদুজ্জামান সোহেল। তার পিতা মোঃ আব্দুর রহিম। ঠিকানা সুত্রাপাড়া গ্রাম, ডাকঘর কাশির মিশন-২২০০, ত্রিশাল, ময়মনসিংহ।

হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ। তার পিতা মোঃ আঃ গফুর। ঠিকানা নিধনবাড়ী গ্রাম, ডাকঘর সাকরাইল, ত্রিশাল, ময়মনসিংহ।

লাঙ্গল প্রতীকে প্রার্থী মোঃ জহিরুল ইসলাম। তিনি মোঃ মাতলুল ইসলামের ছেলে। তার ঠিকানা তুল্লাপাড়া (কান্দাপাড়া) গ্রাম, ডাকঘর কান্দাপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, ত্রিশাল আসনে এবার দলীয় ভোটব্যাংকের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্থানীয় প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি ও জামায়াতে ইসলামীর সংগঠিত শক্ত অবস্থানের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামভিত্তিক ভোট বিভাজনের সম্ভাবনার কথাও উঠে আসছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহ–৭ ত্রিশাল আসনে ছয় প্রার্থীর লড়াই

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ