ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় কারাগারের ভেতর থেকেও ভোট ৭৮ বন্দির নিবন্ধন সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের ৭৮ জন কারাবন্দি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বগুড়া জেলা কারাগারে বর্তমানে প্রায় দুই হাজার বন্দি রয়েছেন। ভোটদানে আগ্রহী বন্দিদের শনাক্ত করতে কারাগারের ভেতরে সেন্ট্রাল মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে প্রাথমিকভাবে ৮৭ জন কারাবন্দি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। যাচাই বাছাই শেষে এই সংখ্যা কমে আসে। বগুড়া জেলা কারাগারের অতিরিক্ত জেলার নূরুল মুবীন জানান, আগ্রহী ৮৭ জনের মধ্যে ৭ জনের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ত্রুটি থাকায় তাদের নিবন্ধন সম্পন্ন করা যায়নি। বাকি ৮০ জনের নিবন্ধন হলেও এর মধ্যে একজন জামিনে মুক্তি পান এবং অপর একজনকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। ফলে চূড়ান্তভাবে ৭৮ জন কারাবন্দির নিবন্ধন বহাল রয়েছে, যাদের মধ্যে ৭ জন নারী।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, শুধু বন্দিরাই নয় নির্বাচনের দিন দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন এমন ৪৫ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বুধবার দুপুর পর্যন্ত বগুড়া জেলা কারাগারে বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৫ জন। এ বিষয়ে অতিরিক্ত জেলার নূরুল মুবীন বলেন কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। নিবন্ধন সম্পন্ন হওয়া বন্দিদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে এবং তা ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে। উল্লেখ্য বিদ্যমান নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বগুড়ার এই কারাবন্দিরা এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় কারাগারের ভেতর থেকেও ভোট ৭৮ বন্দির নিবন্ধন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ