ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ জানুয়ারী) বিকেল চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি নীলফামারীর বড় বাজার ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

মিছিলে শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় মিছিল শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি

নুরুল হুদা, নীলফামারী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমদ রায়হান, সাবেক সভাপতি, শফিকুল ইসলাম, সাবেক সভাপতি, ময়নুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত সভায় বক্তারা বলেন, ছাত্রদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অচিরেই ছাত্রদের এই নির্বাচন দিতে হবে। কোন গড়িমসি মেনে নেওয়া হবে না।সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদের বিকল্প নেই। কিন্তু সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমরা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ জানুয়ারী) বিকেল চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি নীলফামারীর বড় বাজার ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

মিছিলে শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় মিছিল শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি

নুরুল হুদা, নীলফামারী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমদ রায়হান, সাবেক সভাপতি, শফিকুল ইসলাম, সাবেক সভাপতি, ময়নুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত সভায় বক্তারা বলেন, ছাত্রদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অচিরেই ছাত্রদের এই নির্বাচন দিতে হবে। কোন গড়িমসি মেনে নেওয়া হবে না।সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদের বিকল্প নেই। কিন্তু সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমরা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ