ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটের মাঠে লড়বেন ১৫ জন

নড়াইলের দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি :
নড়াইল প্রতিনিধি :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

নড়াইলের দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
জেলা প্রশাসককের কার্যালয়, নড়াইল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুইটি সংসদীয় আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া নড়াইল-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ও সুকেশ সাহা আনন্দসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিনসহ মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলের দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ