ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইসিসির সভায় শেষে সিদ্ধান্ত জানাল

বাংলাদেশ ভারতে না গেলে অন্য দল সুযোগ পাবে

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ভারতে না গেলে অন্য দল সুযোগ পাবে

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যেতে অনিচ্ছুক। বিকল্প ভেন্যুতে খেলার অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে আইসিসি এই সমস্যার সমাধানে বিসিবির সঙ্গে বহুবার আলোচনার পরও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি। আজকের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সময় ভার্চুয়াল সভায় বসে আইসিসি। সভায় পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি ও আইসিসির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছেন। আর যদি বাংলাদেশ খেলতে না যায়, বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশকে ভারত যাওয়া হবে কি না, এই বিষয়ে বিসিবি আরও একদিন সময় পাচ্ছে।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ এর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ড প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রতিনিধি মোহাম্মদ মুসাজি, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। 

এছাড়াও সভায় আইসিসির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন- আইসিসি সিইও সংযোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, দুই অ্যাসোসিয়েট মেম্বার ডিরেক্টর—মুবাশশির উসমানি ও মহিন্দা ভল্লিপুরাম, আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ প্রমুখ।

 সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না যেতে চায়, তবে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ ভারতে না গেলে অন্য দল সুযোগ পাবে

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ