আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’—গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) বলেছেন, গত ১৫ বছরের অপরাজনীতি ও প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিএনপি ইতিবাচক রাজনীতির চর্চা করতে চায়।
বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সানজিদা ইসলাম (তুলি) বলেন, ‘ধানের শীষের প্রার্থী হিসেবে এটি আমার প্রথম নির্বাচন। আমি চাই জনগণের বিশ্বাস ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে তাদের পাশে থাকতে।’
তিনি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নীতি ধারণ করে জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-১৪ আসনে এখন পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা প্রতিহিংসার বাইরে থেকে রাজনীতি চর্চা করছি এবং রাজনীতিতে এই ইতিবাচক পরিবর্তন আসুক—এটাই আমাদের প্রত্যাশা।
সানজিদা ইসলাম (তুলি) বলেন, গত ১৫ বছরে অপরাজনীতি ও প্রতিহিংসার কারণে মানুষকে ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আত্মত্যাগ, নির্যাতন ও হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছে দেশ। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই বিএনপি নতুন করে ইতিবাচক রাজনীতির পথে হাঁটছে।
তিনি বলেন, এলাকার প্রতিটি নাগরিক যেন নিরাপদ ও সুরক্ষিত জীবনযাপন করতে পারেন, সেটিই আমাদের অঙ্গীকার। একজন নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
নির্বাচনে অর্থ ছড়ানো এবং বিএনপির নীতিগত অবস্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এখন সবকিছুই দেখছে ও বুঝছে। বিএনপি বারবার স্পষ্ট করেছে—কী নীতি ও পরিকল্পনা নিয়ে তারা দেশের জন্য কাজ করতে চায়। অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে নীতিগতভাবে এমন সুস্পষ্ট অবস্থান আমরা দেখিনি।
তিনি আরও বলেন, বিএনপি তার নির্ধারিত লক্ষ্য সামনে রেখে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
এর আগে সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন সানজিদা ইসলাম তুলি। আগামীকাল থেকেই তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন