থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৬–৩ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বাংলাদেশ। বুধবারের ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার দু’টি করে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন ১০ পয়েন্ট, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
স্কোরলাইন বড় হলেও ম্যাচের শুরুতে বাংলাদেশ সহজে খেলতে পারেনি। কোচ সাইয়েদ খোদারাহমির দল প্রথম ১৫ মিনিটে ২–০ গোলে পিছিয়ে পড়ে। শপনা আক্তার জিলির নিচু মানের গোলকিপিংয়ে ভুগতে হয় দলকে, যদিও বল দখলে তারা এগিয়েই ছিল।
চাপে থাকা মুহূর্তে আবারও দলের ভরসা হয়ে ওঠেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। দুজনের বোঝাপড়া ও নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির আগে কৃষ্ণার দুটি অ্যাসিস্ট থেকে সাবিনা দুটি গোল করে সমতায় ফিরান দলকে।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য দেখায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার আরও দুটি গোল করেন। এছাড়া মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল যোগ করলে জয় নিশ্চিত হয়। শ্রীলঙ্কার হয়ে শেষ মুহূর্তে ইমেশা কানকানামলাগে একটি সান্ত্বনার গোল করেন। ম্যাচের প্রথমার্ধে শানু পাস্কারানের গোলের পর ইমেশাই করেছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় গোল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন