ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’: কিম

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’: কিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুধু বরখাস্ত নয়, দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে কিম মন্ত্রীকে ছাগলের সঙ্গে তুলনা করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অনুষ্ঠানস্থলেই বরখাস্ত করেন।

এ সময় কিম বলেন, “কমরেড ভাইস প্রিমিয়ার, বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য অযোগ্য। সহজভাবে বলতে গেলে, ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার দুর্ঘটনাজনিত ভুল।”

সর্বোচ্চ নেতা আরও বলেন, “কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখা সম্ভব নয়।”

কিম দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন এবং বলেন, “সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেওয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন।”

উল্লেখ্য, কিম প্রায়ই অলস সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেন। তবে জনসম্মুখে এ ধরনের মন্তব্য করা নজিরবিহীন। এর আগে গত মাসে কিম তার প্রশাসন থেকে সব ধরনের ‘অশুভ’ নির্মূলের অঙ্গীকার করেছিলেন।

উদ্বোধনের পর কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশই নতুন এই কারখানা থেকে আসবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’: কিম

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ