আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার পছন্দের ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।
সে সময় তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি, যেখানে তার পছন্দ ছিল ফুটবল প্রতীক।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের তথ্যে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। পরে আপিলে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন