বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তানজিদ হাসান তামিম। সাহিবজাদা ফারহান ২১ রান যোগ করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী।
ইনিংসের শেষভাগে ঝোড়ো ব্যাটিং করেন আব্দুল গাফফার সাকলাইন। তিনি মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৫ রান করেন। এছাড়া রিপন মণ্ডল করেন ১০ রান। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক শেখ মেহেদী হাসান ও আমির জামাল।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের দুই ওপেনার ধীরগতিতে শুরু করলেও উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। মোহাম্মদ নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে আউট হন। ওপেনার মির্জা বেগ ৪৭ বলে ৪৫ রান করে ১৯তম ওভার পর্যন্ত উইকেটে থেকে দলের জয়ের ভিত গড়ে দেন।
মিডল অর্ডারে হাসান নাওয়াজ ১৪ বলে ২০ এবং আসিফ আলি ৮ বলে ১১ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান ৯ বলে অপরাজিত ১৯ রান করে জয় নিশ্চিত করেন। আমির জামাল অপরাজিত থাকেন ২ বলে ২ রানে।
এই জয়ের মাধ্যমে প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি বিপিএলের ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম রয়্যালস।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন