ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ব্যস্ততম এলাকা বগার বাজার চৌরাস্তায় চলমান সড়ক উন্নয়ন কাজকে কেন্দ্র করে সৃষ্ট যানজট ও জনভোগান্তি নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগার বাজার চৌরাস্তার চারলেন বিশিষ্ট সড়কে সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ চলমান রয়েছে। তবে দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এক পাশের দুটি লেনের মধ্যে একটি লেন বন্ধ রেখে অন্য লেনে কাজ চলায় বিপরীতমুখী যানবাহন একই লেন দিয়ে চলাচল করছে, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বগার বাজার চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ বাস স্টেশন ও শিল্পাঞ্চল সংলগ্ন এলাকা হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত রয়েছে। পশ্চিম পাশে আকিজ সিরামিক্সসহ ৮–১০টি বড় শিল্প কারখানা এবং উত্তর পাশে দবিরউদ্দিন স্পিনিং মিল, ইফাদ, মিনিস্টারসহ একাধিক শিল্প প্রতিষ্ঠান অবস্থিত। এসব কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পথচারী ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ও শিশুদের জন্য রাস্তা পার হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বগার বাজার চৌরাস্তার যান চলাচল স্বাভাবিক রাখতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া পরিচালনা করা হয়। এ সময় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয় এবং পথচারীদের নিরাপদ চলাচলের বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নয়ন কাজ চলাকালে সাময়িক ভোগান্তি অনিবার্য। একই সময়ে একাধিক স্থানে কাজ চলমান থাকায় এবং পর্যাপ্ত শ্রমিক সংকটের কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে রোজার আগেই সড়ক উন্নয়ন কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্ন করার পাশাপাশি যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ পারাপারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন