ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, পুলিশের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, পুলিশের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়

নড়াইলে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো, পুলিশের প্রতি প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা জানা এবং অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ভুক্তভোগী ও সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট সব অভিযোগ ও সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, চলতি বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনগণের। যাকে ভালো মনে করবেন, তাকেই ভোট দেবেন। পুলিশ সেই পরিবেশ নিশ্চিত করতেই কাজ করছে। তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে মতামত প্রকাশের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে সব সময় পাশে রয়েছে। একই সঙ্গে সমাজকে নিরাপদ রাখতে সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারণা, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. ওলি মিয়া, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, মো. তুহিন হাওলাদার, পুলিশ পরিদর্শক, রূপগঞ্জ ফাঁড়ি, এ এম এম কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ট্রাফিক বিভাগসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ, সেবা প্রত্যাশী সাধারণ মানুষ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, পুলিশের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইলে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো, পুলিশের প্রতি প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা জানা এবং অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ভুক্তভোগী ও সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট সব অভিযোগ ও সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, চলতি বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জনগণের। যাকে ভালো মনে করবেন, তাকেই ভোট দেবেন। পুলিশ সেই পরিবেশ নিশ্চিত করতেই কাজ করছে। তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে মতামত প্রকাশের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে সব সময় পাশে রয়েছে। একই সঙ্গে সমাজকে নিরাপদ রাখতে সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারণা, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. ওলি মিয়া, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, মো. তুহিন হাওলাদার, পুলিশ পরিদর্শক, রূপগঞ্জ ফাঁড়ি, এ এম এম কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ট্রাফিক বিভাগসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ, সেবা প্রত্যাশী সাধারণ মানুষ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ