নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে ছাত্রদল নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, “নির্বাচন কমিশনের অনুরোধ এবং আমাদের দাবি মানার ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে আমরা ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছি। কমিশন আমাদের জানিয়েছে যে, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা প্রয়োজনীয় পরিবর্তন আনবে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ছাত্রদলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি পুনরায় কোনো বিশেষ গোষ্ঠী অপকৌশল ব্যবহার করে ইসির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্রদল রাজপথে এর উপযুক্ত জবাব দেবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বা অগণতান্ত্রিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। ৫ আগস্টের পর থেকে একটি নির্দিষ্ট পক্ষ নিয়োগ ও পদোন্নতিতে যে প্রভাব বিস্তার করছে, তা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) থেকে ছাত্রদল তিন দফা দাবিতে ইসি ঘেরাও কর্মসূচি শুরু করেছিল। তাদের মূল অভিযোগগুলো ছিল—পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে কমিশনের পক্ষপাতমূলক আচরণ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ এবং শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি। ইসির নতুন আশ্বাসের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আপাতত রাজপথ ছাড়ার ঘোষণা দিল সংগঠনটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন