ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া জামায়াতের আমিরের বিশাল নির্বাচনী জনসভা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

বগুড়া জামায়াতের আমিরের বিশাল নির্বাচনী জনসভা
বগুড়া জামায়াতের আমিরের বিশাল নির্বাচনী জনসভা

আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসবেন। পথে সকাল ১০টায় বগুড়ার মোকামতলায় এক পথসভায় ভাষণ দেবেন তিনি।

এরপর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচনী জনসভা। বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা সকাল ১০টায় শুরু হবে। সকাল সাড়ে ৯টা থেকে জনসভাস্থলে শিল্পীরা নির্বাচনী সংগীত পরিবেশন করবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, বগুড়ার জনসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিরে জামায়াত দুপুর ১২টায় শেরপুরে আরেকটি পথসভায় ভাষণ দেবেন।

জনসভা সফল করার লক্ষ্যে আজ সোমবার সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে একটি প্রস্তুতি সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির মাওলানা আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাসেত, শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বগুড়া জেলার ১২টি উপজেলার আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়া জামায়াতের আমিরের বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসবেন। পথে সকাল ১০টায় বগুড়ার মোকামতলায় এক পথসভায় ভাষণ দেবেন তিনি।

এরপর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচনী জনসভা। বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা সকাল ১০টায় শুরু হবে। সকাল সাড়ে ৯টা থেকে জনসভাস্থলে শিল্পীরা নির্বাচনী সংগীত পরিবেশন করবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, বগুড়ার জনসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিরে জামায়াত দুপুর ১২টায় শেরপুরে আরেকটি পথসভায় ভাষণ দেবেন।

জনসভা সফল করার লক্ষ্যে আজ সোমবার সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে একটি প্রস্তুতি সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির মাওলানা আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাসেত, শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বগুড়া জেলার ১২টি উপজেলার আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ