ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি লালু

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি লালু
বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি লালু

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী মদিনাতুল উলুম ওসমানিয়া ক্বওমী মাদ্রাসা ও নুরানী একাডেমীর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, “বগুড়া ভান্ডার”-এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ পারভেজ বিপ্লব, মুহাতামিম আব্দুল মোমিন নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল সদস্য ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তার, সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া, দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি লালু

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী মদিনাতুল উলুম ওসমানিয়া ক্বওমী মাদ্রাসা ও নুরানী একাডেমীর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, “বগুড়া ভান্ডার”-এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ পারভেজ বিপ্লব, মুহাতামিম আব্দুল মোমিন নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল সদস্য ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তার, সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া, দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ