ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩
‎মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।

মোংলায় একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের একটি দল পৌর শহরের মাদ্রাসা রোডে অভিযান চালায়। অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়।

পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। অভিযানে বিদেশি মদের বোতল ছাড়াও চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)। তারা সবাই পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা।

এদিকে নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০ থেকে ৫০ ফুট দূরত্বে দীর্ঘদিন ধরে একটি মাদকের আখড়া কীভাবে পরিচালিত হচ্ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মাদক ও সরঞ্জামাদি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

মোংলায় একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের একটি দল পৌর শহরের মাদ্রাসা রোডে অভিযান চালায়। অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়।

পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। অভিযানে বিদেশি মদের বোতল ছাড়াও চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)। তারা সবাই পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা।

এদিকে নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০ থেকে ৫০ ফুট দূরত্বে দীর্ঘদিন ধরে একটি মাদকের আখড়া কীভাবে পরিচালিত হচ্ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মাদক ও সরঞ্জামাদি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ