ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, ওই দিন দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জনসভার প্রস্তুতি ইতিমধেই শুরু হয়েছে।

সিরাজগঞ্জের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। পথে উল্লাপাড়া এলাকায় একটি পথসভায় তার উপস্থিত থাকার কথা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমিরের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, ওই দিন দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জনসভার প্রস্তুতি ইতিমধেই শুরু হয়েছে।

সিরাজগঞ্জের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। পথে উল্লাপাড়া এলাকায় একটি পথসভায় তার উপস্থিত থাকার কথা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমিরের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ