ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
চিত্র : সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে টিম টাইগার্সদের ভারত সফরে অনীহার প্রতি সংহতি জানিয়ে নিজেদের সব ধরনের বিশ্বকাপ প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছেন পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পসহ বিশ্বকাপ সংক্রান্ত সকল কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে ‘পাকিস্তান অবজারভার’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, পিসিবি মনে করে ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগ ‘যুক্তিসঙ্গত ও ন্যায্য’। পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো দেশের ওপর আয়োজক হওয়ার দোহাই দিয়ে খেলতে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা উচিত নয়। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে। একই সঙ্গে, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে বিকল্প হিসেবে জাতীয় দলের জন্য অন্য কোনো সিরিজ বা সূচি রাখা যায় কি না, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংকটের মূলে রয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বিতর্ক। আসরটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত থাকলেও, নিরাপত্তাজনিত কারণে বিসিবি সেখানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। তবে আইসিসি এই দাবি নাকচ করে দিয়ে ২১ জানুয়ারির মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসির অনড় অবস্থানের প্রেক্ষাপটে পাকিস্তান এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে পাকিস্তান তাদের দেশে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এশিয়ান ক্রিকেটের দুই বড় শক্তি বাংলাদেশ ও পাকিস্তান যদি একই অবস্থানে অনড় থাকে, তবে আইসিসি বড় ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সংকটে পড়বে। দুই দেশের অনুপস্থিতিতে বিশ্বকাপের জৌলুস যেমন হারাবে, তেমনি বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এখন দেখার বিষয়, ২১ জানুয়ারির ডেডলাইনের আগে আইসিসি কোনো মধ্যপন্থা খুঁজে বের করতে পারে কি না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ