ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

ইমরান হোসেন
ইমরান হোসেন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
বরকল উপজেলা ফালিটাঙ্গাচুগ সম্মেলন কক্ষ।

রাঙ্গামাটির বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টায় উপজেলার ফালিটাঙ্গ্যাচুগ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন ৪৫ ও ১২ বিজিবির প্রতিনিধি, বরকল থানার প্রতিনিধি, আনসার ও ভিডিপির প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ৪নং ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. রুস্তুম, সুভোলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড়হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, “অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনকে কেন্দ্র করে কিছু এলাকায় চুরি, ছিনতাই এবং অবৈধভাবে বাংলাদেশি পণ্য পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে।” এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ