ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজকুমার রাও সন্তানের নাম রাখলেন

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

 রাজকুমার রাও সন্তানের নাম রাখলেন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। গত ১৫ নভেম্বর নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীর বিশেষ দিনে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন এই জুটি। মাস দুয়েক আগে জন্ম নেওয়া সেই একরত্তির নাম এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যার কোমল হাতের একটি স্নিগ্ধ ছবি শেয়ার করে রাজকুমার ও পত্রলেখা তাদের জীবনের এই শ্রেষ্ঠ উপহারের নাম ঘোষণা করেছেন।

সৃষ্ঠিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই তারকা দম্পতি জানিয়েছেন, তাদের আদরের কন্যার নাম রাখা হয়েছে ‘পার্বতী পাল রাও’। অত্যন্ত চমৎকারভাবে রাজকুমার ও পত্রলেখা তাদের সন্তানের নামের সঙ্গে নিজেদের দুজনের পদবিই যুক্ত করেছেন। সংস্কৃত শব্দ ‘পর্বত’ থেকে উদ্ভূত পার্বতী নামের অর্থ হলো ‘পর্বতের কন্যা’। হিন্দু পুরাণে দেবী পার্বতী শক্তি, প্রেম, ভক্তি এবং মাতৃত্বের এক অনন্য প্রতীক হিসেবে সমাদৃত। বাঙালি অভিনেত্রী পত্রলেখার পারিবারিক পদবি ‘পাল’ এবং রাজকুমারের পদবি ‘রাও’—উভয়কেই যথাযথ সম্মান দিয়ে কন্যার এই নামকরণ করা হয়েছে।

দীর্ঘ ১১ বছরের সফল প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। বিয়ের তিন বছর পর তাদের সংসারে নতুন এই অতিথির আগমনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের পর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অজস্র শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই দম্পতি। 

তবে কন্যার নাম প্রকাশ করলেও তার মুখচ্ছবি এখনই জনসমক্ষে আনেননি তারা। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে আপাতত সন্তানের ছবি আড়ালেই রাখতে চাইছেন এই তারকা যুগল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজকুমার রাও সন্তানের নাম রাখলেন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ