উত্তরবঙ্গের মানুষের উদ্যোগে ক্রীড়া জগতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো ‘যমুনা ক্লাব লিমিটেড’। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩নং সেক্টরের হোয়াইট হল-এ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির শুভ উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ক্লাবটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ক্লাবের নবগঠিত কমিটিতে শীর্ষ নেতৃত্বে নির্বাচিত হয়েছেন সভাপতি: মোঃ সাইদুর রহমান বাচ্চু (সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি)। সাধারণ সম্পাদক: মোঃ মোশারফ হোসেন চৌধুরী (সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বগুড়া জেলা সমিতি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন"খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা নয়, বরং তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখার অন্যতম প্রধান মাধ্যম। উত্তরবঙ্গের মানুষদের এই উদ্যোগ ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।"
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ আশরাফুল আলম আলিম, মোঃ কামরুজ্জামান, মোঃ শামসুল ইসলাম, মোঃ শাহীন, মোঃ রাশেদ আহমেদ রাজ, মোহাম্মদ তারোফদার, আবুশামা প্রমূখ।
এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তরবঙ্গের ক্রীড়া প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে আনতে যমুনা ক্লাব লিমিটেড একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কমিটির নেতৃবৃন্দ অঙ্গীকার করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মানসম্মত ক্রীড়া পরিবেশ তৈরি করাই হবে এই ক্লাবের মূল লক্ষ্য।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন