কক্সবাজার ও উখিয়া পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার)কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ৯টায় জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক গণভোট-২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক একটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন মোঃ আঃ মান্নান,জেলা প্রশাসক কক্সবাজার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এ সময় গণভোট কি এবং কেন এই বিষয়ক তথ্যমূলক বক্তব্য এবং উপস্থিত সুধিমন্ডলীর প্রশ্নের উত্তর প্রদান করেন।
তাছাড়াও উক্ত সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভোটের গাড়িতে গণভোট ২০২৬ সংক্রান্ত প্রচার-প্রচারনামূলক ভিডিও প্রদর্শন করা হয়। উপদেষ্টা উপস্থিত সকলকে হ্যাঁ ভোট দিতে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যেতে অনুরোধ করেন।
একইদিন সকাল (১১.০০) এগারটায় উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আবার দুপুর (২.৩০) আড়াইটায় উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের আন্জুমান পাড়ায় অবস্থিত রেইন ওয়াটার রিজার্ভার ( বৃষ্টির পানি সংরক্ষণাগার) প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এসময় অতিথিদের সাথে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অতিথিরা উপস্থিত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন এনজিও এর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন