সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধীন মাস্টার পাড়ার বাসিন্দা শান্তিপ্রিয় চাকমার অসুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
জানা গেছে, ছোট হরিনা মাস্টার পাড়ার বাসিন্দা শান্তিপ্রিয় চাকমা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতার কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আজ ১৮ জানুয়ারি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেও মানুষের পাশে থাকতে চায়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা। এছাড়া স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোগীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী মানেকা চাকমা। তিনি বিজিবির এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম বড় সহায়তা ও অনুপ্রেরণা হয়ে উঠছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন