ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ নেই
চিত্র : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জুলাই বিপ্লবী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সতর্ক করেছেন যে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশনে বর্তমানে পেশিশক্তির প্রকাশ্য প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন প্রার্থী শত শত লোক নিয়ে হাজির হচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মাধ্যমে মহড়া দিচ্ছেন, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “যারা অতীতে সুযোগ নিয়ে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে এবং বিদেশে সম্পদ গড়েছে, তারা এখন দ্বৈত নাগরিকত্ব নিয়েও আবার জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। এনসিপি কোনোভাবেই এসব দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেবে না।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এও যোগ করেন, “এই নির্বাচন কমিশনকে আমরা দায়সারা কোনো নির্বাচন আয়োজনের সুযোগ দেব না। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নিতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিছুদিন আগে তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ নেই

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ