ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা
চিত্র : প্রতিকী

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে পার্বতীপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর বাজারে হাট চলাকালে ওই ব্যক্তি রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এসময় হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করায় বিষয়টি দৃষ্টিকটু মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারার অপরাধ হিসেবে জরিমানা করেছে। তবে প্রস্রাবের স্থানটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগমপূর্ণ এলাকা কিনা তা নিশ্চিত করা যায়নি।”

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “বাজার এলাকা জনসমাগমপূর্ণ হওয়ায় উন্মুক্ত স্থানে প্রস্রাবের বিষয়টি আইন অনুযায়ী শাস্তিযোগ্য। ব্যক্তিটি চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে পার্বতীপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর বাজারে হাট চলাকালে ওই ব্যক্তি রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এসময় হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করায় বিষয়টি দৃষ্টিকটু মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারার অপরাধ হিসেবে জরিমানা করেছে। তবে প্রস্রাবের স্থানটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগমপূর্ণ এলাকা কিনা তা নিশ্চিত করা যায়নি।”

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “বাজার এলাকা জনসমাগমপূর্ণ হওয়ায় উন্মুক্ত স্থানে প্রস্রাবের বিষয়টি আইন অনুযায়ী শাস্তিযোগ্য। ব্যক্তিটি চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ